বারুইপুরে আত্মপ্রকাশ করলো Biryani & Beyond 24 (B&B 24) ….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : বারুইপুর, কলকাতা, ২৬ অক্টোবর, ২০২৫। খাঁটি স্বাদ, ঐতিহ্যবাহী রন্ধনশৈলী এবং গুণমানের প্রতিশ্রুতি নিয়ে শহরের অন্যতম প্রতিশ্রুতিশীল ব্র্যান্ড Biryani & Beyond 24 (B&B 24) এবার পদার্পণ করলো বারুইপুরে। গত শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, বিকাল ৩টেয় নতুন শাখার শুভ উদ্বোধন হল বারুইপুর সেলস ট্যাক্স অফিসের কাছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় ব্যক্তিত্বরা। জনপ্রিয় সেলিব্রিটি অতিথি রূপশা চক্রবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার রাই কিশোরী উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে এবং সন্মানীয় পৌরপিতা গৌতম কুমার বিশ্বাস।

এছাড়াও, অনুষ্ঠানে যোগ দিয়ে ছিলেন পরিচিত সেলিব্রিটি ব্লগার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা, যারা এই উদ্বোধনী মুহূর্তকে তুলে ধরবেন বৃহত্তর দর্শকের সামনে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে।

খাঁটি স্বাদ, সুবাস, ঐতিহ্য এবং অথেন্টিসিটি ও কোয়ালিটির জন্য বিখ্যাত B&B 24 বারুইপুরে খাদ্যরসিকদের জন্য এক নতুন অভিজ্ঞতার দরজা খুলে দিতে চলেছে। প্রতিটি পদে থাকবে মান, স্বাদ এবং আন্তরিকতার ছোঁয়া।

উদ্যোক্তারা উপস্থিত সাংবাদিকদের বলেন “আমাদের লক্ষ্য খাঁটি স্বাদকে সঠিক দামে, সৎভাবে এবং ভালোবাসা দিয়ে সকলের কাছে পৌঁছে দেওয়া। বারুইপুরে আমরা নতুন পথচলা শুরু করতে চলেছি, এবং আমরা বিশ্বাস করি — এখানকার মানুষের ভালোবাসাই আমাদের শক্তি হবে।

 

More From Author

জাতিসংঘ দিবস উপলক্ষে ডঃ সুরেশ আগরওয়ালের জন্য বিশেষ শান্তি পুরস্কার….।

The Blessings of the Sun and Chhathi Maiya….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *