প্রি-স্কুল ফ্যাসিলিটেটর ট্রেনিং-এ ভারতীয় জ্ঞানব্যবস্থার সংযোজন,এম ই পি এস সি ও বি আর সি- মৌ স্বাক্ষর…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২০ নভেম্বর, ২০২৫। ভারতের সমৃদ্ধ জ্ঞান-ঐতিহ্যকে আধুনিক দক্ষতা উন্নয়ন ব্যবস্থার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে ম্যানেজমেন্ট ও এনট্রেপ্রেনারশিপ অ্যান্ড প্রফেশনাল স্কিলস কাউন্সিল (MEPSC)–এর সঙ্গে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার (BRC)–এর একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) সই হলো কলকাতা কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে।

এই উদ্যোগের ফলে শিশুশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ভারতীয় জ্ঞানঐতিহ্যের সমন্বয়ে একটি নতুন দিশা খুলে গেল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই সহযোগিতার মাধ্যমে প্রি-স্কুল ফ্যাসিলিটেটর ও কেয়ারগিভার সার্টিফিকেশন প্রোগ্রামে ভারতীয় জ্ঞানব্যবস্থার মূলনীতি যেমন
সামগ্রিক শিক্ষা,
মূল্যবোধভিত্তিক পাঠদান,
শিশুর প্রাথমিক জ্ঞানের বিকাশ,
সাংস্কৃতিক ভিত্তি
এসবকে শক্তভাবে সংযুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এম ই পি এস সি- র সি ই ও অনিল পোখরিয়াল বলেন, এই মৌ চুক্তির মাধ্যমে যে কাজগুলি করা হবে: তার মধ্যে ভারতীয় জ্ঞানব্যবস্থাভিত্তিক প্রশিক্ষণ কনটেন্ট তৈরি, প্রাচীন ভারতীয় শিক্ষাপদ্ধতি থেকে অনুপ্রাণিত গবেষণা-সমর্থিত লার্নিং মডিউল ডিজাইন, প্রাথমিক শিশুশিক্ষা নিয়ে যৌথ গবেষণা, ভবিষ্যৎ পাঠ্যক্রম উদ্ভাবন, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ও স্কিল ডেভেলপমেন্টে দীর্ঘমেয়াদি অংশীদারি।

মূল উদ্যোক্তা ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ড. সুমন্ত রুদ্র বলেন: “ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারে আমরা ভারতীয় জ্ঞানব্যবস্থাকে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের অন্যতম প্রধান উপাদান হিসেবে দেখি। দীর্ঘদিন ধরে আমাদের প্রতিষ্ঠান আন্তর্জাতিক স্তরে গবেষণা ও একাডেমিক উৎকর্ষের জন্য স্বীকৃত। এই মৌ সাক্ষর আমাদের সেই অভিজ্ঞতাকে দেশের ভবিষ্যৎ নির্মাণে নিয়োজিত শিক্ষক তৈরির কাজে লাগানোর সুযোগ করে দিল।”
এই কাজে নালন্দা লার্নিং সিস্টেমস প্রাইভেট লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা নির্দেশক তমাল মুখার্জী বলেন, তারা প্রি-স্কুল ফ্যাসিলিটেটর ট্রেনিং, কনটেন্ট ডেভেলপমেন্ট এবং প্রশিক্ষণ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

More From Author

Dish TV Introduces Lifetime Free Service Visit….

Apollo Cancer Centres Launches ‘Save My Stomach’— an Early Detection Program to Raise Awareness on the Silent Threat of Stomach Cancer….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *