নির্বাচন কমিশনের কাছে মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য নিঃশর্ত ভোটাধিকার দাবী হিন্দুমহাসভার…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৯ এপ্রিল, ২০২৬। নির্বাচন কমিশনের কাছে ইতিপূর্বেই চিঠি লিখে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষদের জন্য নিঃশর্ত ভোটাধিকার দাবী করেছে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিলভারত হিন্দুমহাসভা । এবার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে ঠাকুরনগরে হিন্দুমহাসভার মতুয়া সম্প্রদায়ভুক্ত সদস্যরা প্রথমে রেল স্টেশন থেকে মন্দির পর্যন্ত “জাস্টিস ফর মতুয়া” পদযাত্রা, পথসভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান পালন করলেন । তাঁদের বক্তব্য আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রয়োজনে বিশেষ নিয়ম প্রয়োগ করে যে কোন মূল্যে মতুয়াদের নিঃশর্ত ভোটাধিকার দিতে হবে । ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য আসন্ন নির্বাচনে আমরা বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী দিচ্ছি এবং আমি নিজেও টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি । কিন্তু আমাদের বক্তব্য মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষ তথা সমস্ত পূর্ব বঙ্গীয় হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য নয়, ধর্ম বাঁচানোর জন্য দেশ ত্যাগ করতে বাধ্য হয়ে ছিলেন । ধর্মান্তরিত হয়ে গেলে তাঁরা প্রাণে বেঁচে যেতেন । কিন্তু পূর্ব বঙ্গের ভিটে মাটি ছেড়ে ওনারা উদ্বাস্তু হতে বাধ্য হয়েছিলেন শুধুমাত্র সনাতনী হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ ছিলেন বলে । তাই ভারতের মহান নির্বাচন কমিশন এবং ভারত সরকার সত্যি যদি চায় পূর্ব বঙ্গীয় উদ্বাস্তু হিন্দু তথা মতুয়াদের গণতান্ত্রিক অধিকার রক্ষিত হোক তাহলে নিঃশর্তে সমস্ত মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষদের নাম প্রয়োজনে বিশেষ ব্যবস্থা করে ভোটার তালিকায় তুলে দিতে হবে । কোন একজন মতুয়া সম্প্রদায়ভুক্ত বন্ধুর নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া আসলে তাকে হত্যা করার সামিল । খুব দুঃখের সাথে বলছি আজ মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষদের শ্রদ্ধেয় হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম অনেক ক্ষেত্রেই শুধুমাত্র বিভিন্ন রাজনৈতিক প্রচার ও পারিবারিক দখলদারির জন্য ব্যবহার করা হচ্ছে । হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর শুধু মতুয়াদের কাছে নয়, আমাদের সবার কাছেই পরম শ্রদ্ধার । তাই আমরা চাই আগামী দিনে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘের মত ভারতের বিভিন্ন স্থানে হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নামেও দাতব্য চিকিৎসালয়, অবৈতনিক বিদ্যালয়, উচ্চ শিক্ষার জন্য ইউনিভার্সিটি ও একাধিক জনসেবা মূলক কর্মসূচি গৃহীত হোক । প্রয়োজনে জনগণের কাছে এই উদ্যেশ্যে মাধুকরী করতেও হিন্দু মহাসভার লজ্জা নেই । হিন্দু মহাসভার এস.আই.আর. কনভেনর আশুতোষ মজুমদার ও মতুয়া নেত্রী সোনালীকা মজুমদার বলেন যে জাতির রাজা নেই সেই জাতি তাজা নেই । ওনাদের মতে মতুয়াদের কাছে আগামী দিনে যথার্থ রাজনৈতিক বিকল্প হতে চলেছে অখিলভারত হিন্দুমহাসভা । হিন্দুমহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল বলেন মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষদের নাম ভোটার তালিকায় তোলার জন্য আমরা বুকের শেষ রক্তবিন্দু দিয়েও লড়াই করব । আগামীদিনে আমরা ভারতের রাষ্ট্রপতির কাছেও আবেদন করব মতুয়াদের আর্থসামাজিক সমস্যার যাতে দ্রুত সমাধান করা যায় । আজ থাকুরনগরে হিন্দু মহাসভার ডাকে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষদের নিয়ে “জাস্টিস ফর মতুয়া মিছিলে ও পথসভায়” উৎসাহ ছিল চোখে পড়ার মত ।

More From Author

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া পূর্বাঞ্চলে ১ কোটি বিক্রির মাইলফলক অর্জন করেছে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *