অর্জুন চক্রবর্তী: বিশিষ্ট অভিনেতা ও সঙ্গীতশিল্পী।
সেদিন একটা কথা বলি বলি করেও বলা হয়নি
সমুদ্র-বুকের অন্ধকার নিংড়ে আঁজলা ভরে বসে
তোমার দৃষ্টির প্রতীক্ষায় ,কবে তুমি মুখ তুলে চাইবে
আমার ওষ্ঠ কেঁপে উঠবে /
সেদিন সূর্য নিজে ডুবে আগুন ফুঁকবে
তোমার রন্ধ্রে রন্ধ্রে /
নির্জন ডোবার ধারে উঁকি মারবে খয়া ঘষা চাঁদ /
রাতের গভিরতা মেপে নেবে লক্ষ্মী প্যাঁচা /
তুমি মুখ তুলে চাইবে……সেই মুহূর্তে…
আমার ইচ্ছে আগুন
ঢেলে দেব তোমার দেহের আনাচে কানাচে /
এক বার মুখ তুলে চেয়ে দেখো /
আমার বলা , নাবলা কথা শুনতে পাবে /


