জ্যোতি চৌহান লাল হলুদে….।

Spread the love

 

শিখা দেব : কলকাতা, ৭ নভেম্বর, ২০২৫। এফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব ও আইডাব্লিউএলের জন্য ভারতীয় দলের তারকা ফুটবলার জ্যোতি চৌহানকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল ক্লাব। প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইউরোপীয় ক্লাব ডায়নামো জাগ্রেবের হয়ে হ্যাটট্রিক করার নজির গড়েন মধ্যপ্রদেশের এই মহিলা ফুটবলার। গোকুলাম কেরালার হয়ে ২০২১-২২ মরশুমে আইডাব্লিউএল জিতেছেন তিনি। পাশাপাশি, কেরালা লিগের সেরা ফুটবলারও নির্বাচিত হন। পরবর্তীকালে ক্রোয়েশিয়ার অন্যতম সেরা ক্লাব ডায়নামো জাগ্রেবে দলের হয়ে খেলেন। সেখানে ২০২৩-২৪ মরসুমে ক্রোয়েশিয়ান ওমেন্স কাপ জিতেছেন জ্যোতি। স্বাভাবিকভাবেই তাঁকে দলে পেয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল কোচ আন্টনি আন্দ্রুজ। তিনি বলেন, জ্যোতিকে দীর্ঘদিন ধরে চিনি। তাঁর খেলার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। ক্রোয়েশিয়ার তাঁর খেলার অভিজ্ঞতা লাল – হলুদ শিবিরকে সমৃদ্ধ করবে বলে বিশ্বাস।
জ্যেতি নিজেও খুব খুশি। তাঁর অভিমত, ইস্টবেঙ্গল ক্লাবে খেলা মানে আলাদা সম্মান অর্জন করা।

More From Author

Severed thumb and broken bones due to a firecracker injury, successfully realigned at Manipal Hospital Dhakuria…

UN Under-Secretary-General and UNDP Acting Administrator to Visit India, 10–12 November….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *